Posts

Reasons behind punishment in Childhood!!

এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কী কী কারণে পেটানো হতো - ১. মার খাবার পরে কাঁদলে; ২. মার খাবার পরে না-কাঁদলে; ৩. না-মারা সত্ত্বেও কান্নাকাটি করলে; ৪. খেলা নিয়ে বেশি মেতে থাকলে; ৫. খেলতে গিয়ে মার খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে; ৬. বড়দের আড্ডায় ঢুকলে; ৭. বড়দের কথার উত্তর না-দিলে; ৮. বড়দের কথায় ত্যাড়া উত্তর দিলে; ৯. অনেকদিন মার না-খেয়ে থাকলে; ১০. কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে; ১১. বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে সালাম না-করলে; ১২. অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা পড়লে ১৩. অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে; ১৪. খেতে না-চাইলে; ১৫. সন্ধে নামার আগে বাড়ি না-ফিরলে; ১৬. প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে; ১৭. জেদ দেখালে; ১৮.রাতে ঘুমোতে না-চাইলে; ১৯.অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে রইলে; ২০.জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়লে । সবকটিই জীবনে ঘটে যাওয়া অতীত ঘটনা এবং সেই সাথে মর্মান্তিক 😂🤣

বর্ষাকাল এসেছে!!

সময় এখন বর্ষাকাল, তাই নিচের তথ্যগুলো পড়ে নিন চটপট, কাজে লেগে যাবে। বীন বাজালে সিনেমায় সাপ নাচে। বাস্তবে নাচে না। সাপের কান নাই। শোনার জন্য ঘনঘন জিহ্বা বের করতে হয়। সাপ আপনাকে আক্রমণ করবে না। আপনি যদি শব্দ করে হাঁটেন, সে বুঝতে পারে। সাপের বুকের তলায় খোলসের রঙ আলাদা। সেখানে বিশেষ স্নায়ুতন্তু থাকে। মাটির কম্পন বোঝার জন্য। আপনি কতদুরে আছেন, আপনি সাইজে কতবড়, কম্পন দেখেই সে বুঝতে পারে। পালিয়ে যায়। বেলি, হাস্নাহেনার গন্ধে কখনো সাপ আসে না। কেউকেউ জীবদ্দশায় বেলি, হাস্নাহেনা গন্ধরাজের তলায় সাপ দেখেছেন হয়তো। মনে রাখবেন, সাপের ঘ্রাণশক্তি খুবই দূর্বল। সে গন্ধ পায় না। সুগন্ধি ফুলে পোকামাকড় আকৃষ্ট হয় বেশি। পোকা খেতে ব্যাঙ আসে। ব্যাঙ খেতে মাঝেমাঝে সাপ আসতে পারে। খাবার পর মানুষের মত সাপও ক্লান্ত হয়। মানুষ খাবারের পর যেমন আয়েশ করে ঘুমায় তেমনই সাপও বেলি-হাস্নাহেনার তলায় ঘুমুতে পারে। তবে এসব গাছ যদি বাড়ির ভেতর থাকে তবে সাপ কম আসে। কারণ মানুষের উপস্থিতি তারা ভয় পায়। তবে বাড়ির সাইডে, ঝোপঝাড়ে এমন গাছ থাকলে সাপ আসা স্বাভাবিক। একটা সাপকে মারলে তার জোড়া সঙ্গী কখনোই আপনাকে খুঁজে দংশন করতে আসবে না। সাপের স...

What's gonna happen in business world in next few year??!

Kodak কোম্পানিকে মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে প্রায় ১লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন। এবং বিশ্বে ছবি তোলার প্রায় ৮৫% ই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak ক্যামেরার কোম্পানীটাই উঠে যায়। এমনকি Kodak সম্পুর্ন দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। ওই একই সময়ে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেমন- HMT (ঘড়ি) BAJAJ (স্কুটার) DYANORA (TV) MURPHY (radio) NOKIA (Mobile) RAJDOOT (bike) AMBASSADOR (গাড়ি) এই উপরের কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এই কোম্পানি গুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের 10 বছরে দুনিয়া কতটা পাল্টে যেতে পারে! এবং আজকের 70%-90% চাকরিই সামনের 10 বছরে সম্পুর্নভাবে বিলুপ্ত হতে চলেছে। আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি "চতুর্থ শিল্প বিপ্লব"-এর যুগে।  আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান- UBER (উবের) কেবলমাত্র একটি software-এর নাম। না, এদ...

Important Links for Data Science

Here's an ultimate data science starter kit: 1. Foundational Skills • Intro to Python https://lnkd.in/grCsv8v • Intro to R https://lnkd.in/gKFiDZn • Data Wrangling Pydata (90min) https://lnkd.in/gEhF3-W • EDA (20min video) https://lnkd.in/gT8_RKh • Stats/Prob (Khan Academy) https://lnkd.in/gsyGpVu 2. Technical Skills • Data Gathering- Why API Medium https://lnkd.in/gvahtsN • Intro to SQL https://lnkd.in/giWs-3N • Complete SQL Bootcamp https://lnkd.in/gsgf_fF • Data Visualization Medium https://lnkd.in/g3FSRgY • Machine Learning A-Z https://lnkd.in/gXqdBsQ 3. Business Skills • Communication - Data Storytelling https://lnkd.in/gtiCSNT • Business Analytics- Geckoboard https://lnkd.in/g2X-Xtp 4. Extra Skills • NLP - How to solve 90% of NLP https://lnkd.in/gh8bKe4 • Recommendation Systems - Spotify https://lnkd.in/gH2GQKu • Time Series Analysis - Complete Guide https://lnkd.in/gFZU2Rb 5. Practice • Projects/Competitions - Kaggle Kernels https://www.kaggle.com/ • Problem ...

Mystery of mankind!

এই মসজিদ, মন্দির কি অপূর্ব জায়গা ?এখানে গরীব মানুষ বাইরে আর ধনী ব্যক্তি ভিতরে ভিক্ষা চায় !!! বিচিত্র এই দুনিয়ার কঠিন সত্য !! বরযাত্রার সময় বর সবার পিছনে থাকে,,,আর সমস্ত মানুষ আগে আগে যায় !! কবরযাত্রায় মৃতদেহ সবার আগে থাকে ! আর মানুষজন পিছনে !! সমস্ত দুনিয়া সুখের দিনে আগে থাকে আর দুঃখের দিনে পিছনে !!অপূর্ব তুমি স্রষ্টা! আর অদ্ভুত তোমার লীলা !! মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষ কে স্মরণ করা হয় !!মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় !! সারাটা জীবন বোঝা বোইলো দেওয়ালের পেরেক টা ! আর মানুষ সুনাম করল পেরেকে টাঙ্গানো ছবিটার !! যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়,সেই আসল বন্ধু হয় !মিষ্টি কথার আড়ালে থাকে চতুর অভিসন্ধির ভয় !! ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত নুনে কখনোই পোকা ধরেনি !!আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ! পিঁপড়েরাও ছাড়েনি !! সঠিক পথে মানুষ চলতেই চায়না ! আর বাঁকা পথে সবাই যেতে চায় !! এই কারণেই মদ বিক্রেতা কে কোথাও যেতে হয়না ! দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায়,লোকের দরজায় দরজায় যেতে হয় !! আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি জল মেশাননিত !! আর মদ নিজে হাতে জল মিশিয়ে খাই !! একই...

আমি গান্ধীকে কেন বধ করেছি? Why i have killed Gandi? || In Bengali

সুপ্রীম কোর্টের অনুমতি পাওয়ার পর প্রকাশিত হয় মাননীয় নাথুরাম গোডসের ভাষন — আমি গান্ধীকে কেন বধ করেছি । 60 বছর এটা নিষেধ ছিল! আপনারা সকলেই জানেন — 30 শে জানুয়ারী, 1948 গোডসে গুলি মেরে গান্ধীজীর হত্যা করেছিলেন। গুলি মেরে উনি ঘটনা স্হল থেকে পালিয়ে যান নি! উনি আত্মসমর্পণ করলেন! গোডসের সঙ্গে আরও 17 জনের বিরুদ্ধে মামলা শুরু হল। মামলা চলাকালীন প্রধান বিচারপতির কাছে অনুরোধ করা হয় যাতে নাথুরাম গোডসে তাঁর বক্তব্য রাখতে পারেন। অনুমতি ত মিলল কিন্তু শর্ত সাপেক্ষ! সরকারের নির্দেশ অনুসারে কোর্টের বাইরে যাওয়া চলবে না। পরে ওনার ছোট ভাই গোপাল গোডসে দীর্ঘদিন মামলা চালানোর পর —- প্রায় 60 বছর পর অনুমতি পাওয়া যায় সর্ব সমক্ষে রাখার। 1. নাথুরাম ভাবতেন — গান্ধীজির অহিংসা ও মুসলিম তোষণ নীতি হিন্দুদের কাপুরুষে রূপান্তরিত করে দিচ্ছে। কানপুরে গণেশ শঙ্কর বিদ্যার্থীকে মুসলিমরা নির্মম ভাবে হত্যা করে। আর যে গণেশজী গান্ধীজির ভাব ধারায় প্রভাবিত ছিলেন —- তাঁর হত্যাকান্ডে গান্ধীজি চুপ রইলেন! 2. 1919 এর জালিয়ানওয়ালা বাগের হত্যাকান্ডে সমস্ত আক্রোশে ফুঁসছিল। এই নৃশংস হত্যাকারী খলনায়ক জেনারেল ডায়ারের বিরু...

পাপ কত প্রকার আর নরক কত প্রকার ?

♥শুকদেব_গোস্বামীকে পরিক্ষিৎ মহারাজ, নম্রতা ভাবে জিজ্ঞাসা করেন হে প্রভু,পাপ কত প্রকার আর নরক কত প্রকার ? ♥ ♥তখন শুকদেব গোস্বামী ২৮ প্রকার নরকের কথা বর্ণনা করেছেন।♥ শ্রীমদ্ভাগবতে ২৮ টি নরকের বর্ণনা রয়েছে। নিম্নে সেই নরক যন্ত্রণার বিবরণ দেওয়া হল- . ১ তামিস্র: যে ব্যক্তি অপরের ধন, স্ত্রী ও পুত্র অপহরণ করে, অত্যন্ত ভয়ঙ্কর যমদূতেরা তাকে কালপাশে বেঁধে বলপূর্বক তামিস্র নরকে নিক্ষেপ করে। এই তামিস্র নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন; সেখানে যমদূতেরা পাপীকে ভীষণভাবে প্রহার, তাড়ন এবং তর্জন করে। সেখানে তাকে অনশনে রাখা হয় এবং জল পান করতে দেওয়া হয় না। এইভাবে ক্রুদ্ধ যমদূতদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয়। . ২ অন্ধতামিস্র: যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী-পুত্র উপভোগ করে, সে অন্ধতামিস্র নরকে পতিত হয়। বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয়, তেমনই সেই পাপীকে ঐ নরকে নিক্ষেপ করার পূর্বে যমদূতেরা নানা প্রকার যন্ত্রণা প্রদান করে। এই যন্ত্রণা এতই প্রচণ্ড যে, তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায়। . ৩ রৌরব: যে ব্যক্তি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, তার নিজের দেহ এবং দেহের সম...